ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় চট্টগ্রামের হাটহাজারীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৯ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান হাটহাজারী বাজারে বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।


এ সময় ডিএসবি এসআই সাইফুল, মডেল থানা পুলিশ এএসআই এমদাদুল হক ও তার সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় হাটহাজারী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।


তিনি আরও বলেন, অভিযানে কাচারি সড়কে সেঞ্চুরি ফ্যাশনকে এক হাজার টাকা, আল-মোস্তফা মার্কেটে হাটহাজারী প্রিন্টিং প্রেসকে পাঁচশ টাকা এবং মুরগীরহাটে নাজিম বীজ ভাণ্ডারকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।


তার দাবি, বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑